প্রকাশিত: ০৬/০১/২০১৯ ৮:৩৭ পিএম
নিজস্ব প্রতিনিধি,টেকনাফ
টেকনাফে এক স্কুল শিক্ষক সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিরুদ্ধে অর্থ আত্বসাৎ ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে টেকনাফ মারিশ বনিয়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।  গত ২৫ ডিসেম্বর বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় ।  কমিটির সভাপতি  মাস্টার হোছাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ১২ তম অধিবেশনে বরখাস্তের কারণ হিসেবে ২০১৫-২০১৬ অর্থ বছরে শিক্ষক বেতন ভাতা না দেওয়া, বিনা রশিদে শিক্ষার্থীদের বেতনসহ অর্থ আদায়, দৈনন্দিন আয়-ব্যয়ের রেজিস্টার ও মাদার ক্যাশ বই দেখাতে ব্যর্থ হওয়া, নানাবিধ খরচের ভাউচারে গরমিল ছাড়াও ৫ লাখ ৬৪ হাজার ৭৮৫ টাকা আত্নসাৎ করার অভিযোগ প্রমাণিত হয়েছে।  সভায় এ বিসয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহনের জন্য শিক্ষা সচিব, মহাপরিচালক, মাধ্যমিক শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ  করে পত্র প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার হোছাইন আহমদ। তবে বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিকার মো: সিরাজুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় বলে দাবী করেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...