উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯/১১/২০২২ ৮:৪৯ পিএম

টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলের এক জেলের জালে দুই দিনে যে পরিমাণ মাছ ধরা পড়েছে তার বাজারমূল্য প্রায় নয় লাখ টাকা।

শনিবার দুপুরে ও গত শুক্রবার বিকালে মাছগুলো ধরা পড়ে ওই দ্বীপ এলাকার মাঝেরপাড়ার মোহাম্মদ কলিম উল্লাহর জালে।

জেলে পরিবারটিতে এখন বইছে খুশির জোয়ার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাছ দেখতে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছেন।

শনিবার ওই জেলের জালে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটাসহ বিভিন্ন প্রজাতির ৩০০ মণ মাছ ধরা পড়ে। যা তিনি পাঁচ লাখ টাকায় বিক্রি করেন। গত শুক্রবার ধরা পড়া মাছগুলো বিক্রি হয়েছিল চার লাখ টাকায়।

কলিম উল্লাহ জানান, মাছগুলো আড়তে নেওয়ার সঙ্গে সঙ্গে পাইকাররা কিনে নিচ্ছেন। কিছু মাছ বাজারে তুললেও বাকিটুকু পাইকাররা পাঠিয়ে দিচ্ছেন শুটকি মহালে।

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “বঙ্গোপসাগরে সামুদ্রিক মাছ ও ইলিশের প্রজনন বাড়াতে ২০১৯ সাল থেকে (৬৫ দিন) মাছ ধরা ও বিপণনে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ কারণে বিভিন্ন প্রজাতির মাছের প্রজনন ও আকৃতি বেড়েছে অনেক গুণ। এর সুফল হিসেবে শাহপরীর দ্বীপ উপকূলের জেলেদের জালে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা ইত্যাদি প্রজাতির প্রচুর মাছ ধরা পড়ছে। অবশ্যই এটা আনন্দের সংবাদ। বিডিনিউজ

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...