প্রকাশিত: ১৪/০৪/২০২২ ৫:১৫ পিএম

মোঃ আরাফাত সানি, টেকনাফ::
আগামী সুন্দর স্বপ্নের প্রত্যয়ে মঙ্গল শোভাযাত্রার মধ্যদিয়ে নানা আয়োজনে টেকনাফে বাংলা ১৪২৯ সালকে বরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০টায় পহেলা বৈশাখ উপলক্ষে মোংলা উপজেলা চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরু এর নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণের কর্মসূচি শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন বাঙ্গালী সংস্কৃতিকে ধারণ করে নানা সাজে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রাটি উপজেলার শহীদ মিনার হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। এর আগে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান খন্ড খন্ড নিজস্ব শোভাযাত্রা নিয়ে আয়োজিত এ বৈশাখী শোভাযাত্রার সাথে মিলিত হয়।

এ শোভাযাত্রায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, সহকারী কমিশনার ভূমি এরফানুল হক চৌধুরী, সিঃ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, একাডেমিক সুপার ভাইজান নুরুল আবসার,মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শওকত হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শ্রুতি পূর্ণ চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত বিন রহমান, সিপিপি কর্মকর্তা আব্দুল মতিন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মহিবুল্লাহ প্রমুখ।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...