প্রকাশিত: ২২/১১/২০১৯ ৬:২৪ পিএম

কক্সবাজারের টেকনাফের হ্নীলা থেকে ইয়াবাসহ মো. আব্দুল গফুর (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫।শুক্রবার (২২ নভেম্বর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক মাদক ব্যবসায়ী হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা গোমাতলী পাড়া এলাকার সুলতান আহাম্মদের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহাতাব এ সব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, র‌্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা বাজারের আব্দুল গফুরের বসতবাড়িতে মাদকদ্রব্য বিক্রির খবরে অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করে। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানান ওই কোম্পানি কমান্ডার।

উদ্ধার ইয়াবাসহ আটক ব্যবসায়ীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: উখিয়া ইউএনও

কক্সবাজারের উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ...

উখিয়ায় পিতার অবৈধ অস্ত্রের গুলিতে শিশু সন্তান গুলিবিদ্ধ: পিতা আটক

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে নিজের হাতের অবৈধ আগ্নেয়াস্ত্রের গুলিতে এক শিশু সন্তান গুরুতর আহত ...
Single Page Footer