প্রকাশিত: ০৮/১১/২০২১ ৭:০৬ পিএম


কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করেছে টেকনাফ ২ বিজিবি। এই ঘটনায় হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার আবুল মঞ্জুরের ছেলে আত্মস্বীকৃত ইয়াবা কারবারী হাসান আব্দুল্লাহ (৩৮) ও তার সহোদর মো. ইউসুফকে পলাতক আসামী করে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৭ নভেম্বর) রাত ১০টা নাগাদ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা, জাদির তলা কামালের জোড়া হতে এসব মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল ফয়সাল হাসান খান।

সোমবার (৮ নভেম্বর) এক বার্তায় তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচারের সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির জওয়ানরা অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই জন ব্যক্তি তাদের বহনকৃত একটি ব্যাগ ফেলে সাতঁরিয়ে মিয়ানমারের শূন্য লাইনের দিকে চলে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে ব্যাগ তল্লাশী করে ৭০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

গোয়েন্দা সূত্রে জব্দকৃত মাদক গুলোর মালিক জাদিমুরা এলাকার আবুল মঞ্জুরের ছেলে হাসান আব্দুল্লাহ ও তার সহোদর মো. ইউসুফ বলে জানা গেছে।

পলাতক আসামীদের বিররুদ্ধে আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদক গুলো স্থানীয় থানায় হস্থান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এই বিজিবি কর্মকর্তা।

পাঠকের মতামত

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...
Single Page Footer