উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/০৭/২০২৩ ৭:৫৪ পিএম
শিশু শিক্ষার্থী ফারিহা জান্নাত। ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে অপহরণের ২৩ ঘণ্টার মাথায় শিশুশিক্ষার্থী ফারিহা জান্নাতের (৮) মরদেহ পাওয়া গেছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে নিজ শিক্ষা প্রতিষ্ঠান হ্নীলা দারুস্ সুন্নাহ মাদ্রাসার পেছনে মরদেহটি পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী।

 

আরও পড়ুন:   টেকনাফে ৯ বছরের শিশুকে অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

 

এর আগে তিনি জানিয়েছিলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে বাড়ির সামনে রাস্তা থেকে অপহরণ করা হয় ফারিহাকে। ফারিহা টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার সানা উল্লাহর মেয়ে এবং হ্নীলা দারুস সুন্নাহ মাদ্রাসায় তৃতীয় শ্রেণির ছাত্রী।

ফারিহার বাবা ছানা উল্লাহ বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে রাস্তা থেকে মেয়েকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে কোথাও তার সন্ধান পাওয়া যাননি। রাতে আমার মোবাইল ফোনে ০১৮৪৬৪৫৫৫০৫-এ নম্বর থেকে কল করে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছিল।’

মরদেহ উদ্ধারের পর টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, ‘শিশুর মরদেহ করা হয়েছে। বিস্তারিত পরে জানাচ্ছি।’

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...