ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/১১/২০২৪ ৩:৫৩ পিএম

কক্সবাজারের টেকনাফে অপহৃত ৯ কৃষক ২ লাখ ৭৪ হাজার টাকার বিনিময়ে ডাকাতের কবল থেকে বাড়িতে ফিরে এসেছেন।

আজ (সোমবার) সকাল ১০ টার দিকে পাহাড়ের ভেতর ডাকাতদের মুক্তিপণ দিয়ে তারা চলে আসেন। বিষয়টি নিশ্চিত করেন ভিকটিম মো. আনোয়ার ইসলামের ভাই ছৈয়দ কামাল।

তিনি বলেন, গত শনিবার ২ নভেম্বর সকালে টেকনাফের হোয়াইক্যং করাচি পাড়ার পাহাড়ি সংলগ্ন এলাকায় ১০ কৃষক ক্ষেতের জমিতে কৃষি কাজসহ পাহাড়ে লাকড়ি সংগ্রহ করছিলেন। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা একদল ডাকাত অস্ত্রের মুখে ১০ জন কৃষককে ধরে নিয়ে যান। পরে কৌশলে একজন চলে এসেছিল। এরপরে আজ সোমবার সকাল ১০ টার দিকে ৯ কৃষক ২ লাখ ৭৪ হাজার টাকা মুক্তিপণে বাড়িতে ফিরে আসেন।

এ ব্যাপারে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মো. মোজাহার হোসেন বলেন, অপহৃত কৃষকদের উদ্ধারে আমরা শুরু থেকে পাহাড়ি এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেছি। ভিকটিমের পরিবার জানালো আজ সোমবার সকালে তারা ফিরে এসেছে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেছেন, শুনেছি মুক্তিপণ দিয়ে তারা বাড়িতে ফিরে আসেন। তবে অপরাধী চক্রদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer