মোঃ আরাফাত সানি, টেকনাফ প্রতিনিধি।
প্রকাশিত: ১৩/০৯/২০২২ ৭:৫৪ এএম , আপডেট: ১৩/০৯/২০২২ ৭:৫৭ এএম

কক্সবাজারের টেকনাফ হাসপাতালে একটি অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। জন্মের পরপরই শিশুটি মারা যায়। চিকিৎসকের ভাষায় এ ধরনের শিশুকে ‘প্রিম্যাচিউর বেবি বলা হয়ে থাকে।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ শিশুটির জন্ম হয়।

জানা গেছে, সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল গ্রামের জহির হোসেনের স্ত্রী ছকিনা বেগম। সোমবার ১২ সেপ্টেম্বর সকালে প্রসব যন্ত্রণা নিয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়।

রাতে ব্যথা বেশি হলে হাসপাতালের কনসালটেন্ট গাইনি বিশেষজ্ঞ মাধ্যমে গর্ভ থেকে অদ্ভুত এ শিশুকে বের করেন। এটি জহির-ছকিনা দম্পতির ৫র্ম সন্তান।

এদিকে, এ শিশুর জন্মের সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন ভিড় করে। শিশুটি জন্মের ১০/১৫ মিনিট পর মারা যায়।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, সোমবার রাতে এই নবজাতকের জন্ম হয়। নবজাতক শিশুটি মারা গেলেও প্রসূতি মা সুস্থ রয়েছেন।
তিনি আরও জানান, অন্তঃসত্ত্বা নারীদের অনেকের নির্দিষ্ট সময়ের আগেই সন্তান প্রসব হলে। এ ধরনের শিশু জন্ম নেয়। এ ধরনের জন্ম নেওয়া শিশুকে প্রিম্যাচিউর বেবি বলা হয়ে থাকে।

পাঠকের মতামত

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer