প্রকাশিত: ১০/০৪/২০২২ ৪:০০ এএম

মোঃ আরাফাত সানি,টেকনাফ প্রতিনিধি

টেকনাফ উপজেলার হ্নীলা দমদমিয়া ১৪ নং ব্রীজে দিন দুপুরে সড়ক অবরোধ করে রবি ও এয়ারটেল কোম্পানির ২জন সেল্সম‍্যান থেকে ৩ লাখ ৪০ হাজার টাকা,২ টি এন্ডয়েড মোবাইল ফোন ও তাদের ব‍্যক্তিগত টাকাসহ অস্ত্রের মুখে জিম্মি করে রোহিঙ্গা সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে যায়।

গত বৃহস্পতিবার ৭ এপ্রিল বিকেল ৪ টার সময় দমদমিয়া এলাকার কেয়ারিঘাটস্থ ১৪ নং ব্রীজ সংলগ্ন কক্সবাজার টেকনাফ মহা সড়কে এ দুর্দর্ষ ডাকাতির ঘটনাটি ঘটে।এ নিয়ে স্থানীয় পথচারী,যানবাহন চালক যাত্রীদের মধ‍্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনা বিষয়ে রবি অনুমোদিত ডিস্ট্রবিউটর এ,কে খান টেলিকম লিমিটেড এর টেকনাফ এরিয়া ম‍্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাদী টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায়,আমার অধিনস্থ দুই বিক্রয় কর্মী মোহাম্মদ ইদ্রিস ও সাইফুল ইসলাম প্রতিদিনের ন‍্যায় রবি এবং এয়ারটেল এর ইজিলোড কার্ড বিক্রয় করার পর হ্নীলা থেকে মটরসাইকেল নিয়ে টেকনাফে ফেরার পথে উল্লেখিত স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জন অস্ত্রধারি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে তাদের সাথে ব‍্যাগে থাকা নগদ ৩ লাখ ৪০ হাজার টাকা চিনিয়ে নিয়ে যায়।এ সময় আরও ২টি সিএনজিকে গতিরোধ করে যাত্রীদের কাছ থেকে টাকা চিনিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে টেকনাফ পৌরসভার ২ নং ওয়ার্ডের ভূক্তভোগী সিএনজি চালক জানান,সে হ্নীলা থেকে টেকনাফ ফেরার পথে দমদমিয়া ১৪ নং ব্রীজে পৌঁছালে তার সিএনজি গতিরোধ করে এবং তার গাড়িতে থাকা যাত্রীদের মারধর করে টাকা পয়সা চিনিয়ে নেয়।এ সময় তার গাড়ীর পেছনে একটি মোটরসাইকেলে থাকা দুই যাত্রীদেরও ডাকাতি করতে দেখে বলে জানান এই চালক।

টেকনাফ উপজেলা সিএনজি’র সভাপতি আব্দুল হক জানান,গত বৃহস্পতিবারে সংঘটিত ডাকাতির ঘটনাটি আমি শুনেছি,আমাকে ঐ ঘটনায় আহত একজন বৃদ্ধ যাত্রী ডাকাতির ঘটনার কথা জানিয়েছেন।উক্ত স্থানে নজরদারী রাখার জন‍্য স্থানীয় সকল প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান,এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...