ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ৮:২৭ পিএম

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ-সংলগ্ন সমুদ্র সৈকত থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।

বুধবার (১৪ জুন) সকালে উপজেলার সাবরাং মুণ্ডার ডেইল সংলগ্ন সমুদ্র সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ওই নারী রোহিঙ্গা হতে পারে। ট্রলারযোগে মালয়েশিয়া বা কোথাও যাওয়ার পথে যে কোনো দুর্ঘটনার কারণে তাকে সাগর ফেলে দেওয়া হয়েছে। পরে জোয়ারের পানির সঙ্গে তার মরদেহ ভেসে আসে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘বুধবার সকালে সাগরে মরদেহ ভেসে আসার খবরে আমরা ঘটনাস্থলে যাই। অজ্ঞাতপরিচয় মরদেহ সুরতহাল শেষে সিআইডিকে হস্তান্তর করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে

পাঠকের মতামত

প্রধানমন্ত্রীর হোটেল পরিচয়ে পর্যটককে হুমকি: সীগালের সেই ম্যানেজার কামরুল গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের হোটেল পরিচয়ে প্রতারণা ও পর্যটককে হুমকি দেয়ার ঘটনায় কক্সবাজারের তারকামানের হোটেল সীগালের ...

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে মিয়ানমারের রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই ...
Single Page Footer