উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০/০১/২০২৬ ৬:১৩ পিএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংস্থ মিয়ানমার সীমান্ত থেকে বেশ কিছু স্থলমাইনের চাপ প্লেট বা অগ্রভাগ উদ্ধার করেছে বিজিবি।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মিয়ানমার সীমান্তের হোয়াইক্যং উলুবনিয়ার এলাকায় এসব চাপ প্লেট উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি বলেন, ‘সীমান্তে থেকে স্থলমাইনের চাপ প্লেটের মতো বেশ কয়েকটি অংশ পাওয়া গেছে। তবে সেগুলোতে কোন বিস্ফোরক কিছু নেই। তবুও আমরা বিশেষজ্ঞ সাথে বলেছি, সেগুলো খতিয়ে দেখছি।’

জানা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত সেনা বাহিনী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে স্থলমাইনের চাপ প্লেট সমুহ উদ্ধার করে। এর সংখ্যা অনুমানিক ৫০-৬০টি হতে পারে। উদ্ধার করা এসব চাপ প্লেট হোয়াইক্যং বিজিবি ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

বিজিবির একটি সূত্র বলছে, স্থলমাইনের মোট ৪ টি অংশ। যার মধ্যে অগ্রভাগ বা চাপ প্লেটই উদ্ধার হয়েছে। চাপ প্লেট মুলত মাটির উপর বসানো থাকে, যা চাপ পড়লে সক্রিয় হয়।

এছাড়া চাপ প্লেটে রয়েছে কেসিং, যা মাইনের বাইরের আবরন, যা বিস্ফোরক ও অন্যান্য অংশকে ধারণ করে। এটি ধাতু, প্লাস্টিক বা অন্যান্য উপাদান দিয়ে তৈরি হতে পারে। গুরুত্বপূর্ণ অংশটি বিস্ফোরক অংশ। যা মাইনের মূল বিধ্বংসী অংশ, যা বিস্ফোরণ ঘটায়। এর সাথে একটি বুস্টার চার্জ থাকে যা মূল বিস্ফোরকে আগুন জ্বালায়।

এছাড়া ফায়ারিং মেকানিজম থাকে। এটি মাইনকে সক্রিয় করার প্রক্রিয়া। শেষ অংশটি ডিটোনেটর বা ফায়ারিং পিন। যা ফায়ারিং মেকানিজম দ্বারা সক্রিয় হলে এটি মূল বিস্ফোরক অংশকে ইগনাইট করে বিস্ফোরণ ঘটায়।

পাঠকের মতামত

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...
Single Page Footer