ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৪/২০২৩ ৩:৩২ এএম

কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যং রেঞ্জাধীন মনখালী বিটের ছেপটখালী সংলগ্ন বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে ৬০টি সামুদ্রিক কাছিম ছানা।

রোববার (০৯ এপ্রিল) বিকালে ১-৩ দিন বয়সের কাছিমের বাচ্চাগুলো মনখালী বিটের ছেপটখালী সংলগ্ন সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয়।

বিষয়টি জানিয়েছেন হোয়াইক্যং রেঞ্জের মনখালী বিটের বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ।

বিপন্ন প্রায় সামুদ্রিক কাছিম সংরক্ষণে কোডেক-নেচার এন্ড লাইফ প্রকল্পের উদ্যোগে কক্সবাজারের হোয়াইক্যং রেঞ্জাধীন মনখালী বিটের ছেপটখালী সংলগ্ন বঙ্গোপসাগরে অবমুক্ত করা হয়েছে ৬০টি সামুদ্রিক কাছিমের বাচ্চা।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের তত্ত্বাবধানে ইউএসআইডির অর্থায়নে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক বাস্তবায়িত নেচার এন্ড লাইফ প্রকল্পের কাছিম হ্যাচারিতে বাচ্চাগুলো ফোটানো হয়। ডিমগুলো ৬০ থেকে ৬৫ দিন হ্যাচারিতে রাখার পর ডিম থেকে বাচ্চা ফুটে।

কাছিমের বাচ্চাগুলো সমুদ্রে অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন— হোয়াইক্যং রেঞ্জের মনখালী বিটের বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ, কোডেক নেচার এন্ড লাইফের সাইট কো-অর্ডিনেটর নজরুল ইসলাম চৌধুরী ও সাইট ফ্যাসিলিটেটর মো. শাহাব উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছর এ পর্যন্ত ৯৯টি কাছিমের বাসা থেকে ১০ হাজার ৯৫৫টি ডিম সংগ্রহ করে উক্ত হ্যাচারি ৩টিতে সংরক্ষণ করা হয়। নির্দিষ্ট প্রজনন সময় পর হ্যাচারিগুলো থেকে এ পর্যন্ত ৪৯০টি কাছিমের বাচ্চা পাওয়া যায় যা সমুদ্রে অবমুক্ত করা হয়।

বাকীগুলো হ্যাচারিতে প্রজনের অপেক্ষায় রয়েছে এবং প্রজনন পরবর্তী বাচ্চাগুলো সমুদ্রে অবমুক্ত করা হবে বলে জানান প্রকল্প পরিচালক।

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...