প্রকাশিত: ২৩/০৪/২০১৯ ৮:৩৭ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
টেকনাফ উপজেলা পরিষদের গত ২৪ মার্চ অনুষ্ঠিত ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত মৌলভী ফেরদৌস আহমেদ এর শপথ আগামী ৬ মে পর্যন্ত স্থগিত ঘোষনা করে ভোট পূণগণনার জন্য ব্যালটপেপারসহ ঘানিব্যাগ ও আনুসঙ্গিক সকল কাগজপত্র নির্বাচনী ট্রাইব্যুনালে তলব করা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) কক্সবাজার নির্বাচনী ট্রাইব্যুনাল-১ ও যুগ্মজেলা ও দায়রা জজ-১ এর আদালতে দায়ের করা এক নির্বাচনী মামলায় বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন এ আদেশ দেন। টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিদায়ী ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন বাদী হয়ে ০১/২০১৯ নম্বর নির্বাচনী মামলাটি দায়ের করেন।

বিষয়টি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি, অতিরিক্ত জিপি ও বাদী পক্ষের প্রধান আইনজীবী এডভোকেট আ.জ.ম মঈন উদ্দিন নিশ্চিত করেছেন।

মামলায় ভাইস চেয়ারম্যান পদের ভোট পূণগননা ও পূণগননা শেষ না হওয়া পর্যন্ত এপদে শপথ স্থগিত চাওয়া হয়েছে।

মাওলানা ফেরদৌস আহমদ জমিরী (তালা) ১৮ হাজার ৩৬৮ ভোট পেয়ে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মাওলানা রফিক উদ্দিন (মাইক) পান ১৭ হাজার ১১৭ ভোট।

প্রসঙ্গত, আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার টেকনাফ সহ কক্সবাজার জেলার ৭ টি উপজেলার ২০ জন নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের শপথ হওয়ার কথা রয়েছে।
কুতুবদিয়া উপজেলার সব পদে ও চকরিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান পদের গেজেট না হওয়ায় পরে শপথ হওয়ার কথা রয়েছে। বাদী পক্ষে অন্যানের মধ্যে মামলা পরিচালনা করেন- অতিরিক্ত পিপি, সিনিয়র আইনজীবী এডভোকেট ফরিদুল আলম প্রমুখ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer