প্রকাশিত: ১৩/১০/২০২১ ৯:০৪ এএম

কক্সবাজারের টেকনাফ পৌর প্রেসক্লাবের এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার সন্ধায় টেকনাফে পৌরসভাস্থ অস্থায়ী কার্যালয়ে পৌর প্রেসক্লাবের সভাপতি আবদুল্লাহ মনির-এর সভাপত্বিতে সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ প্রেস ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সৈয়দ হোসাইন, প্রবীন সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী,পৌর প্রেসক্লাবের উপদেষ্টা আবুল কালাম আজাদ। সাংবাদিক নুরুল হক, আব্দুর রহমান, মোঃ রশিদ, জাকারিয়া আলফাজ, আবুল আলী, গিয়াস উদ্দিন ভুলু, নুরু হাকিম আনোয়ার, জিয়াবুল হক, মোহাং শাহীন, মোহাং ইসলাম, রহমত উল্লাহ, শহিদ উল্লাহ প্রমুখ।
সভায় টেকনাফ পৌর প্রেসক্লাবের কার্যক্রম সচল এবং সাংবাদিকদের বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সৌচ্চার থাকতে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এতে সাংবাদিক গিয়াস উদ্দীন ভূলু (দৈনিক আজকের কক্সবাজার ও নির্বাহি সম্পাদক কক্সবাজার জার্নাল) কে আহবায়ক, সাংবাদিক মোঃ শাহীন (দৈনিক মানবকন্ঠ,দি টেরিটোরিয়্যাল নিউজ টিটিএন কে যুগ্ন-আহবায়ক করা হয়েছে।
উক্ত আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সাংবাদিকদের সংযোজন ও বিয়োজন করে তরুনদের নিয়ে একটি পুণাঙ্গ কমিটি উপহার দিবেন।
এছাড়া সভায় আগামী ১২ রবিউল আউয়াল (চাঁদ দেখা সাপেক্ষে ৩০ অক্টোবর) সারা দেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...