প্রকাশিত: ০২/০৪/২০১৯ ১১:৫০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
নগরীতে পাঁচ কোটি টাকার অধিক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদ ও তার স্ত্রী আমেনা খাতুনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সময় উপজেলার আরেক বাসিন্দা আব্দুর রহিমের নামে অবৈধভাবে সম্পত্তি অর্জনের আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার রাতে নগরীর ডবলমুরিং থানায় দুদকের চট্টগ্রাম মহানগর কার্যালয় থেকে এ পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে বলে আজাদীকে জানান ডবলমুরিং থানার উপ পরিদর্শক মো. জমির। এসআই জমির বলেন, অবৈধভাবে সম্পত্তি অর্জন করা ও জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ স্থাবর বা অস্থাবর সম্পত্তির মালিকানা অর্জন করায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে টেকনাফ উপজেলা চেয়ারম্যানের ৪ কোটি ৯০ লাখ ৬৯ হাজার টাকার ওপরে এবং তার স্ত্রীর নামে প্রায় সাড়ে ১১ লাখ টাকার আয় বহির্ভূত সম্পদ পেয়েছে বলে দুদকের অভিযোগে বলা হয়েছে। অন্যদিকে টেকনাফ উপজেলার বাসিন্দা মৃত আমির হোসেনের ছেলে আব্দুর রহিমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা হলেও তার সম্পত্তির পরিমাণ জানা যায়নি। দুদক আইনে এ মামলায় সর্বোচ্চ ১০ বছর এবং তিন বছর পর্যন্ত কারাদণ্ডের পাশাপাশি তদুপরি অর্থদণ্ডে দণ্ডের বিধান রয়েছে। এছাড়া উক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer