প্রকাশিত: ২৩/০১/২০২২ ১২:২৯ পিএম

করোনার সংক্রমণ প্রতিরোধে ঘোষিত বিধিনিষেধ ভঙ্গ এবং টিকা সনদ ছাড়া গ্রাহকদের খাবার পরিবেশনের দায়ে চট্টগ্রাম নগরের ১২টি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম।

সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে নগরের আগ্রাবাদ এলাকার বনেদী রেস্তোরাঁ, সিলভার স্পুন, দ্য কপার চিমনি, ওরিয়েন্ট ও কাচ্চি ডাইনকে ৫ হাজার টাকা করে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ওয়াসা মোড়ের কুটুমবাড়ি ও গ্র্যান্ড মোগলকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা এবং দামপাড়া এলাকার হান্ডিকে ৫ হাজার ও দাবাকে ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। বাকি তিনটি রেস্তোরাঁকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম বলেন, করোনার সংক্রমণ বাড়ছে। এ জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। অভিযানে জরিমানার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer