প্রকাশিত: ২৫/০২/২০২১ ১০:২৩ এএম

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকা নিলেও এর ১২ দিন পরই করোনায় আক্রান্ত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোহসীন।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন।

তিনি বলেন, দেশব্যাপী টিকাদান কর্মসূচির শুরুর দিনেই (৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে টিকা নিয়েছিলেন সচিব মোহাম্মদ মোহসীন। এরপর গত ১৮ ফেব্রুয়ারি তার করোনা পজিটিভ আসে।

সেলিম হোসেন বলেন, বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক তেমন কোনো জটিলতা না থাকলেও সামান্য কাশি আছে। জ্বর না থাকলেও শরীর একটু দুর্বল।

জানা গেছে, বুধবার মালয়েশিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে একটি বৈঠকে তার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তিনি থাকতে পারেননি।

সুত্র: ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer