প্রকাশিত: ০৯/০৮/২০১৮ ৯:৪৮ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৩৭ পিএম

ডেস্ক রিপোর্ট::
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেছেন, অনেকেই বলেন টাকা ছাড়া কোন চাকরি হয় না। কেউ বলেন, প্রাথমিকে শিক্ষক হতে ১০ লাখ টাকা লাগে। কিন্তু বাস্তবতা হচ্ছে টাকা দিয়ে কেউ প্রাথমিকে শিক্ষক হতে পারেন না। এটা অতীত ইতিহাস। কেউ দুই কোটি টাকা দিলেও যোগ্য না হলে তিনি চাকরি পাবেন না।

আজ সচিবালয়ে শিক্ষা বিষয়ক সাংবাদিক সংগঠন ‘ইরাব’ নেতৃবৃন্দের সাথে বৈঠককালে এসব কথা বলেন তিনি।

মোস্তাফিজুর রহমান আরও বলেন, চাকরিতে ১ শত নম্বরের মধ্যে ৮০ নম্বরের লিখিত পরীক্ষা নেয় বুয়েট। মাত্র ২০ নম্বর মৌখিক পরীক্ষার জন্য বরাদ্দ থাকে। কোন প্রার্থী মৌখিক পরীক্ষায় হাজিরা দিলেই তাকে কমপক্ষে ১০ নম্বর দেওয়া হয়। পরীক্ষার মাধ্যমে দেওয়া হয় কিছু নম্বর।

মন্ত্রী বলেন, প্রতারকরা চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চাকরিপ্রার্থীদের কাছে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। অথচ দেখা যায়, তাদের অনেকের নিজ যোগ্যতাতেই চাকরি হয়। তখন ঐ ব্যক্তি পুরো টাকাই নিজের পকেটে নেন। আর চাকরি না হলে পরে প্রার্থীর টাকা ফেরত দেন। এমন প্রতারকদের থেকে সাবধান থাকার পরামর্শ দেন মন্ত্রী।

গণশিক্ষা মন্ত্রী আরও বলেন, সারাদেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় আছে। এমন কোনো স্থান নেই যেখানে দুই কিলোমিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয় নেই। তাই নতুন করে আর কোনো প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করার পরিকল্পনা নেই।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer