প্রকাশিত: ০৩/০৪/২০২২ ৩:৪৭ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের ঝিলংজা পাওয়ার হাউজে অভন্তরে গ্রীড লাইনের ক্যাবলে আগুন লাগায় পুরো কক্সবাজারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। শনিবার রাত ১০ টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকান্ড সংগঠিত হয়। বিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতায় পল্লী বিদ্যুৎও রয়েছে।

কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গনি সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মাটির নীচে থাকা বৈদ্যুতিক ক্যাবলে বিপর্যয় ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রকৌশলী, লাইনম্যান সহ সকল পর্যায়ের কর্মীরা বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাত ১ টার দিকে কক্সবাজার শহর সহ আংশিক এলাকায় বিকল্প পন্থায় বিদ্যুৎ সরবরাহ দেওয়া হতে পারে। তবে ঝিলংজা পাওয়ার হাউজের আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ দিতে একটু সময় লাগবে বলে ইঞ্জিনিয়ার আবদুল কাদের গণি জানিয়েছেন।

ক্যাবল বিপর্যয়ের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার আবদুল কাদের গণি বিদ্যুৎ গ্রাহকদের নিকট দুঃখ প্রকাশ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে সবার কাছে দোয়া চেয়েছেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...