ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৩/০৭/২০২৩ ৭:৩১ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ের রূপসী ঝরনা থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। রবিবার (২ জুলাই) রাত ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মারা যাওয়া দুই পর্যটক হলেন— চট্টগ্রাম নগরের ফিরোজ শাহ এলাকার মোহাম্মদ জামিলের ছেলে নুরুল আবছার (১৬) ও একই এলাকার জসীম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৭)।

আবছার স্থানীয় একটি বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ও আরিফ ডেকোরেশান দোকানের কর্মচারী। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা মরদেহগুলো উদ্ধার করে।

আবছারের ভাবি পলি জানান, রবিবার সকালে ফিরোজশাহ এলাকা থেকে ৯ বন্ধু মিলে মিরসরাইয়ের রূপসী ঝরনায় ঘুরতে যায়। সন্ধ্যায় খবর আসে আবছার ও আরিফকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাত ৯টায় খবর আসে তারা বেঁচে নেই বলে হাউমাউ তিনি কেঁদে উঠেন। তিন ভাইয়ের মধ্যে আবছার সবার ছোট।

আবছার ও আরিফের বন্ধু মোহাম্মদ আরমান জানান, রোববার সকালে আমরা ৯ বন্ধু মিলে চট্টগ্রাম শহর থেকে বড়কমলদহ রূপসী ঝরনা দেখতে আসি। সবাই মিলে ঝরনার উপরে উঠেছি। ঝরনা থেকে নামার সময় বিকেল সাড়ে ৩টায় আবছার ও আরিফকে দেখতে না পেয়ে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে বিষয়টি টিকেট কাউন্টারে অবহিত করার পর উনারা ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঝরনার কূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, রূপসী ঝরনায় দুই পর্যটক হারিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এরপর অভিযান চালিয়ে ঝরনার কূপ থেকে থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে তারা সাঁতার না জানার কারণে কূপের পানিতে ডুবে মারা গেছে।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর লাশ বুঝিয়ে দেওয়া হবে।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer