প্রকাশিত: ২০/১২/২০১৯ ১১:৫৬ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন (বীর বিক্রম, ওএসপি, পিএসসি) এর সমাধিতে কক্সবাজার জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। এসময় কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদনের পর কিছুক্ষণ নিরবতা পালন ও কবর জেরায়ত করেন। এর আগে বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর আসরের নামাজের পর প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের দ্বিতীয় নামাজে জানাজা চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সীরাত ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সম্পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হয়। জানাজায় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা সহ জেলার বিভিন্ন কর্মকর্তা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি বিশাল জানাজায় অংশ নেন।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer