প্রকাশিত: ১০/১১/২০১৯ ৪:৫১ পিএম

ফাইল ছবি
ঘূর্ণিঝড় বুলবুলের কারণে আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) নির্ধারণ করা জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও ১৪ নভেম্বরের জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) গণিত পরীক্ষা আবারও পেছানো হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে জেএসসি পরীক্ষা আগামী ১২ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর নির্ধারণ করা হয়।

তবে নতুন সময় অনুযায়ী নির্ধারিত ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা আগামী ১৪ নভেম্বর সকাল ১০টায় এবং জেডিসি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

বলা হয়েছে, গত ৯ নভেম্বর জেএসসি ও জেডিসির গণিত পরীক্ষা হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় বুলবুলের কারণে তা পিছিয়ে ১২ নভেম্বর ও ১৪ নভেম্বর নেয়া হয়।

বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বুলবুলের আঘাতে ঘরবাড়ি, রাস্তা-ঘাট ভেঙে পড়াসহ জনমানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ১২ নভেম্বরের জেএসসি পরীক্ষা ১৪ নভেম্বর সকাল ১০টায় ও ১৪ নভেম্বরের জেডিসি পরীক্ষা ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এর আগে সোমবার (১১ নভেম্বর) অনুষ্ঠিতব্য জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। ওইদিন জেএসসির বিজ্ঞান ও জেডিসির ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া জেএসসি পরীক্ষাটি আগামী ১৩ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...