ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০৯/২০২৪ ৯:২৫ এএম

ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ায় ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় ওয়ালি উল্যাহ রিপন নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের তেমুহনী এলাকায় তেমুহনী বাজার কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

পাঁচগাছিয়া ইউনিয়ন জামাায়াতের আমির মুহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওয়ালি উল্যাহ রিপন জামায়াতে ইসলামীর তেমুহনী বাজার ইউনিটের সেক্রেটারি ও স্থানীয় রহিম উল্যাহর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ওয়ালি উল্যাহ রিপন মহাসড়ক পার হয়ে মসজিদে যাচ্ছিলেন। ফেনীগামী একটি মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে পড়ে নিহত হন।

পাঁচগাছিয়া ইউনিয়ন জামাায়াতের আমির মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, শুক্রবার রাত ৯টায় মসজিদের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞাসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। শেষে স্থানীয় মিয়াজী বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, ওয়ালি উল্যাহ রিপনের মৃত্যুতে জামায়াতে ইসলামীর জেলা আমির এ কে এম সামছুদ্দীন ও সেক্রেটারি মুফতি আবদুল হান্নান গভীর শোক জানিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer