প্রকাশিত: ২৮/০৬/২০১৯ ৮:০৭ এএম

অভিযান চালিয়ে বিশেষ কায়দায় জুতার ভেতরে লুকিয়ে রাখা ২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২৭ জুন) রাতে দিঘারকান্দা বাইপাস মোড় থেকে তাদের আটক করা হয়। এর আগে ৬০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হাবিবুল ইসলাম ওরফে আসিফকে (৩০) আটক করা হয়।

তিনি আরও জানান, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় সংলগ্ন মক্কা খাবার হোটেলের সামনে থেকে নাসরিন আক্তার (৪০) ও চায়না বেগম (৫০) নামে দুই নারীকে আটক করে ডিবি পুলিশের একটি দল। এ সময় তাদের পরিহিত জুতার ভেতর থেকে ২ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ডিবির ওসি।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...