প্রকাশিত: ৩০/১০/২০১৯ ৩:৫৪ পিএম

নিউ ইয়র্কে চিকিৎসাধীন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক ঢাকা সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবস্থা মরণাপন্ন। তাকে নিউ ইয়র্কের ম্যানহাটনের স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে গুরুতর অসুস্থ অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা বাংলা প্রেস।

যুক্তরাষ্ট্র বিএনপি’র একাধিক সূত্র জানিয়েছেন সাদেক হোসেন খোকা কিছুদিন আগে থেকেই কিডনির নানা সমস্যায় ভুগছিলেন। স্থানীয় সময় সোমবার থেকে তার স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। তিনি স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে ভর্তি আছেন।প্রায় তিন সপ্তাহ আগে তার শারিরীক অবস্থার অবনতি ঘটার পরই এই হাসপাতালে নেওয়া হয়। যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিল্টন ভূইয়া ও আব্দুস সবুর মঙ্গলবার রাতে জানান, লাগাতার ওষুধ সেবনের ফলে তার মুখে ঘা হয়ে যায়। তিনি খাবার গ্রহণ করতে পারছিলেন না।

সেজন্যে কয়েকদিন আগে তাকে ঐ হাসপাতালে ভর্তির পর গত ২৭ অক্টোবর তার ফুসফুসে একটি ছোট অস্ত্রোপচার করা হয়েছে। এরপর তাকে চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়েছে হাসপাতালেই। তার অবস্থার অবনতির সংবাদে বিএনপি পরিবারের অনেকেই হাসপাতালে গিয়ে তার খোঁজ-খবর নিচ্ছেন। খবর পেয়ে বাংলাদেশ থেকে ছুটে এসেছেন তাঁর বড় ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।

সাবেক এই মন্ত্রী ও সংসদ সদস্যের পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও তিনি জানান। এছাড়া সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন তার বাবার জন্য দোয়া কামনা করে বলেন, বাবার শারীরিক অবস্থা খুব ভালো নয়। আপনারা সবাই দোয়া করবেন।

উল্লেখ্য, ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা। ২০১৪ সালে ১৪ মে ক্যান্সারের চিকিৎসার জন্যে খোকা সপরিবারে নিউইয়র্ক এসেছেন অবিভক্ত ঢাকা মহানগরের দায়িত্ব পালন করা বিএনপির এই নেতা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিউ ইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...