প্রকাশিত: ২৩/০২/২০১৭ ৯:২৮ এএম

নিউজ ডেস্ক::
বিভিন্ন অলৌকিক ভয়ভীতি দেখিয়ে মানুষকে প্ররোচিত করে টাকা আদায়ের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নগরীর বায়েজিদ থানায় দায়ের হওয়া একটি মামলায় গাইবান্ধা থেকে গ্রেপ্তারের পর গত মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হয়। তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গ্রেপ্তারকৃত প্রতারকরা হল- ময়দুল ইসলাম (৪৫) ও জাহাঙ্গীর আলম প্রধান (৩০)। তাদের দু’জনের বাড়িই গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে। তারা নিজেদের ‘জীনের বাদশা’ পরিচয় দিয়ে ফোন করে এবং টাকা দাবি করে। বিভিন্ন অলৌকিক ভয়ভীতি দেখিয়ে বিকাশ (মোবাইল লেনদেনের মাধ্যম) এবং এস.এ. পরিবহনের মাধ্যমে টাকা পাঠানোর জন্য তারা মানুষকে প্ররোচিত করে। উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর বায়েজিদ এলাকায় এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা আত্মসাৎ করে। মামলা দায়েরের পর বিকাশ নম্বরের সূত্র ধরে অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জ থেকে মঙ্গলবার দু’জনকে আটক করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে পিবিআই চট্টগ্রামের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা আজাদীকে জানান, জাহাঙ্গীরের নেতৃত্বে প্রতারক চক্রটি নিজেদের জীনের বাদশা আবার কখনও পীর-দরবেশ পরিচয় দিয়ে ফোনে ধর্মীয় বিভিন্ন কথাবার্তা বলে বিশ্বাস সৃষ্টি করে। এরপর বিকাশ কিংবা এস.এ পরিবহনের মাধ্যমে টাকা আদায় করে আসছে।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...
Single Page Footer