প্রকাশিত: ২৪/০২/২০১৯ ১২:৪৯ পিএম

নিজস্ব প্রতিবেদক ::
উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পে ৩ জার্মান সাংবাদিকের ওপর হামলা ঘটনার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে ‘রোহিঙ্গা রিফিউজি কমিউনিটি’ নামের একটি সংগঠন। শনিবার এ সংক্রান্ত একটি ফেসবুক বার্তা প্রকাশ করা হয় সংগঠনটির পক্ষ থেকে। বার্তাটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে এ প্রতিবেদকের হাতে আসে। এ নিয়ে বিদেশি সাংবাদিকের ওপর হামলার ঘটনায় রোহিঙ্গা সম্পৃক্ততার প্রমাণ নিশ্চিত হওয়া গেছে। তবে স্থানীয় সচেতন মহলের দাবি, এহেন পরিস্থিতি বিরাজমান থাকলে আগামী দিনে কোনো বিদেশি ভিআইপি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনসহ সহায়তার ক্ষেত্রে বিমুখ হতে পারে।

বৃহস্পতিবার রোহিঙ্গার হামলায় তিন বিদেশি সাংবাদিক, এক দোভাষী, এক গাড়িচালক ও এক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনার পর থেকে রোহিঙ্গা ক্যাম্পে সাধারণ মানুষের চলাফেরার ক্ষেত্রে বড় ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত ১১ রোহিঙ্গাকে আটক করলেও মূলহোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে বলে স্থানীয়দের অভিযোগ। উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, জার্মান সাংবাদিকদের লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত জড়িত ১১ রোহিঙ্গাকে আটক করে জেলে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer