প্রকাশিত: ২১/০২/২০১৯ ৭:১৫ পিএম , আপডেট: ২১/০২/২০১৯ ৭:১৮ পিএম

শফিক আজাদ, উখিয়া নিউজ ডটকম::
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উত্তেজিত রোহিঙ্গাদের হামলায় ৩ জার্মান সাংবাদিক ও পুলিশসহ ৬জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কুতুপালং ক্যাম্প-১ ইস্ট এর লম্বাশিয়া বাজারে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজন জার্মান সাংবাদিক ও একজন বাংলাদেশি দোভাষী, একজন পুলিশ ও একজন গাড়ির ড্রাইভার রয়েছে।

আহতরা হলেন জার্মান সংবাদিক ইয়োচো লিওলি (৪৪), এস্ট্যাটিউ এপল (৪৯) ও গ্রান্ডস স্ট্যাফু (৬১)। তাদের বাংলাদেশি দোভাষী মোঃ সিহাবউদ্দিন (৪১) ও গাড়ির চালক নবীউল আলম (৩০)। পুলিশ সদস্য জাকির হোসেন (৩৩)।

কুতুপালং মধুরছড়া পুলিশের ইনচার্জ (ওসি) মোঃ ইয়াছিন  উখিয়া নিউজ ডটকমকে জানান, জার্মান সাংবাদিকরা ক্যাম্প-৪ এক্সটেনশন থেকে সংবাদ সংগ্রহ শেষ ফেরার পথে লম্বাশিয়ায় বাজারে এক রোহিঙ্গা পরিবারকে জামা কাপড় কিনে দিচ্ছিলেন। এই সময় রোহিঙ্গারা অপহরণকারী বলে গুজব ছড়িয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়। হামলায় রোহিঙ্গারা বিদেশিদের ব্যবহৃত গাড়ি ভাংচুর করে। হামলাকারীরা ক্যামেরা, তাদের কাগজপত্র (পাসপোর্ট) ও সাথে থাকা জিনিসপত্র নিয়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে সেনা ক্যাম্পে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হয় এবং গাড়ীটি উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসেন পুলিশের সদস্যরা।

কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নেতা মোহাম্মদ নুর  উখিয়া নিউজ ডটকমকে জানান, জার্মান সাংবাদিকেরা একটি রোহিঙ্গা পরিবারকে কাপড় কিনে দেওয়ার জন্য গাড়ীতে উঠালে রোহিঙ্গারা বিষয়টি ভিন্ন ভাবে নিয়ে অপহরণকারী মনে করে তাদের উপর হামলা চালায়। এতে ৩জন বিদেশী সাংবাদিক আহত হয় ।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের  উখিয়া নিউজ ডটকমকে বলেন, জার্মান সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে ও মালামাল উদ্ধারে পুলিশের পাশাপাশি সেনা, বিজিবি, র‌্যাব এক সাথে অভিযান চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত কাউকে আটক বা সনাক্ত করা যায়নি।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...