প্রকাশিত: ১৬/১২/২০১৯ ৬:৪৪ পিএম , আপডেট: ১৬/১২/২০১৯ ৬:৫০ পিএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে আদালতে পেশ করা মেডিকেল বোর্ডের রিপোর্টের সঙ্গে তার শারীরিক অবস্থার বাস্তবে কোনো মিল নেই। বাস্তবে তার শরীরের অবস্থা খুব খারাপ বলে অভিযোগ করেছেন তার বোন সেলিমা ইসলাম। তিনি বলেন, সাক্ষাতে খালেদা জিয়া শারীরিক অবস্থা বিবেচনায় তাকে জামিন না দেওয়াকে ‘নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন।

আজ সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার পর সেলিমা ইসলাম এসব কথা জানান।

এদিন বেলা ৩টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান তার পরিবারের পাঁচ সদস্য। পরিবারের সদস্যরা হলেন, বেগম জিয়ার মেজ বোন সেলিমা ইসলাম, তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও তার ছেলে অভিক ইস্কান্দার। হাসপাতালের বাইরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এবং শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে সেলিমা ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বেগম খালেদা জিয়ার শরীর খুবই খারাপ। এখন তার পেটে ব্যথা। তিনি হাঁটাচলা করতে পারছেন না। ঠিকমতো খেতে পারছেন না। ডাক্তার ঠিকমতো ওষুধ দিচ্ছে না। ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। এখানে কীভাবে তিনি বাঁচবেন?

সেলিমা জানান, খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না। ব্লাড সুগারের মাত্রা ১২ এর নিচে কখনোই আসেনি। ১৪ থেকে ১৫ পর্যন্ত সব সময় থাকে। আজ ১৫ আছে।

খালেদা জিয়া প্যারোলে মুক্তির ব্যাপারে কিছু বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এই ব্যাপারে বেগম খালেদা জিয়ার সঙ্গে কোনো কথা হয়নি। তারা (সরকার) খালেদা জিয়াকে তো জামিন দিলেন না। খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে জামিন দিতে পারতো। জামিন মানে তো মুক্তি না। জামিন না দেওয়াকে “নজিরবিহীন” বলে মন্তব্য করেছন খালেদা জিয়া।’

এর আগে গত ১৪ ডিসেম্বর স্বজনদের দেখা করার কথা ছিল। অনিবার্য কারণে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক সাক্ষাতের অনুমতি বাতিল করে।

উল্লেখ্য, সর্বশেষ গত ১৩ নভেম্বর বেগম খালেদা জিয়ার সঙ্গে বঙ্গবন্ধু মেডিকেলে তার স্বজনরা সাক্ষাৎ করেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...