প্রকাশিত: ২৯/১০/২০২০ ৯:৫৯ এএম

রাজধানীর মতিঝিল থানায় করা নাশকতার মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।
সম্প্রতি ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নুর আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন।

একই সঙ্গে আগামী ২২ মার্চ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত। অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

বিচার শুরু হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন- জামায়াতের ইসলামীর সাবেক এমপি হামিদুর রহমান, ছাত্র শিবিরের সাবেক সভাপতি ফখরুদ্দিন মানিক, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডা. নেছার উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, শিবিরের প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহিয়া, ডা. সামিউল হক ফারুকী, জামায়াতের রোকন ডা. টিএম জাফর উল্লাহ, বুয়েট ছাত্র শিবিরের সাবেক সভাপতি মইনুল ইসলাম, সেক্রেটারি জহিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম প্রমুখ।
গত মঙ্গলবার রাষ্ট্রপক্ষ থেকে অভিযোগ গঠনের আবেদন করা হয়েছে। আদালতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রাজ্জাক ও রোকন রেজা শেখ প্রমুখ।

প্রসঙ্গত, রাজধানীর মতিঝিল এলাকায় সরকারবিরোধী মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ এবং বিআরটিসির একটি বাসে আগুন দেয়ার অভিযোগে মতিঝিল থানার এসআই রফিকুল হাসান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মতিঝিল থানার এসআই খন্দকার জাহিদ আলী।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer