ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/১০/২০২২ ৭:৪৯ এএম

এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচত হয়েছে বাংলাদেশ। নির্বাচনে বাংলাদেশ ১৬০টি ভোট পেয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ভোটে সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।

২০২৩-২৫ মেয়াদের এই নির্বাচনে মালদ্বীপ, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, কিরগিজস্তান, আফগানিস্তান ও বাহরাইনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ।

ভোটের ফলফল মানবাধিকার কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সংস্থাটি জানায়, ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশসহ মোট ১৪টি দেশ সদস্য নির্বাচিত হয়েছে।

দেশগুলো হলো- বাংলাদেশ, আলজেরিয়া, বেলজিয়াম, কোস্টারিকা, চিলি, জর্জিয়া, কিরগিজস্তান, জার্মানি, মালদ্বীপ, রোমানিয়া, মরক্কো, দক্ষিণ আফ্রিকা, ভিয়েতনাম ও সুদান।

মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে বাংলাদেশ ১৮৯টি ভোটের মধ্যে ১৬০ ভোট পেয়েছে। এ ভোট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সর্বোচ্চ।

বাংলাদেশসহ ৭টি দেশ এ অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ৪টি দেশ নির্বাচিত হয়েছে। অন্য ৩টি নির্বাচিত দেশ মালদ্বীপ পেয়েছে ১৫৪টি ভোট, ভিয়েতনাম পেয়েছে ১৪৫ ভোট ও কিরগিজস্তান পেয়েছে ১২৬ ভোট।

বাংলাদেশ পঞ্চমবারের মতো সংস্থাটির সদস্য নির্বাচিত হলো। ৪৭ সদস্য বিশিষ্ট মানবাধিকার পরিষদে সদস্য হিসেবে ৪ বার নির্বাচিত হয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের সংবাদের পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ এ জয়। কারণ ২০১৮ সালের পর এটি বাংলাদেশের জন্য সবচেয়ে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক নির্বাচন।

এশিয়া প্যাসিফিক গ্রুপে সর্বোচ্চ ভোট পেয়ে ৭টি দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে একটি আসন পেয়েছে বাংলাদেশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনের ফলাফল জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টা। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...