প্রকাশিত: ১২/০৮/২০২১ ৯:৩৫ এএম

৪ মাস পর স্বাস্থ্য বিধি মেনে হোটেল মোটেল খোলার নির্দেশ দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। তবে হোটেল কক্ষ ভাড়া দেয়া যাবে না পর্যটকদের।

শুধুমাত্র জীবন ও জীবিকার তাগিদে যারা কক্সবাজার আসবেন তাদেরকেই রাখা যাবে। এছাড়া কক্সবাজারে আগতরা কোনভাবেই নামতে পারবে না সমুদ্র সৈকতে কিংবা যেতে পারবে না জেলার দর্শনীয়স্থান সমূহে।
মঙ্গলবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসন সাথে পর্যটন ব্যবসায়ীদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।
এ বিষয়ে কক্সবাজার হোটেল মোটেল অফিসার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কলিম উল্লাহ কলিম বলেন, প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে স্বাস্থ্য বিধি একটি হোটেলের অর্ধেক কক্ষ ভাড়া দেয়া যাবে। তবে কোনভাবেই পর্যটককে ভাড়া দেয়া যাবে না। যারা আসবে তাদেরকে পর্যটন স্পটে যেতে বারন করতে হবে। বিজ্ঞাপন প্রচার করা যাবে না।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ( এডিএম) মো. আবু সুফিয়ান বলেন, গেলো ২৪ জুন পর্যটন সংশ্লিষ্টদের সাথে আমাদের একটি বৈঠক হয়। সেই বৈঠকের সিদ্ধান্তের আলোকেই মঙ্গলবারের সিদ্ধান্তগুলো গৃহিত হয়েছে।
তিনি আরো বলেন, জরুরী কাজে যারা কক্সবাজার আসবে শুধুমাত্র তাদেরকেই হোটেল রাখা যাবে। এছাড়া পরযটনস্পষ্টসমূহে যেতে পারবে না আগতরা। এবিষয়টি প্রশাসনের পক্ষ থেকে সর্ব্বোচ্চভাবে নিশ্চিত করা হবে

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...