প্রকাশিত: ১৪/০৩/২০১৯ ৮:১৩ পিএম

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নিম্ন তপশীলোক্ত ও চৌহদ্দিভূক্ত জমি আমাদের ওয়ারিশী ও খরিদা সূত্রে স্বত্ত্ব দখলীয় জমির মালিক হয়। উক্ত জমি নিয়া মোশরফ হোসেন সিকদার গং এর সাথে বিরোধ সৃষ্টি হইলে আমি/ আমরা বাদী হয়ে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে অপর ১৮৭/১৬ইং মামলা দায়ের করি। উক্ত মামলায় বিজ্ঞ আদালত মোশারফ হোসেন সিকদারসহ ৬ জনের বিরুদ্ধে বিগত ২৯/১১/২০১৮ইং তারিখ বেচা-বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আদেশ প্রচার করিয়াছেন। এমতাবস্থায়, নিম্নে তপশীলোক্ত জমি ক্রয়-বিক্রয় বা হস্তান্তর করিতে পারিবে না। অন্যথায় কেউ যদি উক্ত আদেশ লঙ্ঘন করিয়া থাকে; তাহলে আইনতঃ অগ্রাহ্য ও বাতিল বলিয়া গন্য হইবে।
বিশেষ দ্রষ্টব্য: উক্ত অপর ১৮৭/১৬ইং মামলায় বিজ্ঞ আদালত কেন নিষেধাজ্ঞা জারী করা হইবে না মর্মে জানতে চেয়ে উখিয়া সাব-রেজিষ্ট্রার কে কারণ দর্শানো নোটিশ প্রদান করিয়াছেন।
তপশীল:
মৌজা- ইনানী, উপজেলা- উখিয়া, জেলা- কক্সবাজার।
বি.এস খতিয়ান নং- ২১০০, বি.এস দাগ নং- ৩৪৩৫ এর আন্দর ৬০ শতক, বি.এস দাগ নং- ৩৪৩৬ এর আন্দর ২৪ শতক, বি.এস দাগ নং- ৩৪৩৭ দাগের আন্দর ৫ শতক, বি.এস দাগ নং- ৩৪৭৭ এর আন্দর ৯৮ শতকসহ সর্বমোট= ১.৮৭ একর।
চৌহদ্দি:
উত্তরে- বি.এস-৩৪৩৮, ৩৪৩৯, ৩৪৩৪ নং দাগাদির জমি।
দক্ষিণে- বি.এস ৩৪৭৫নং দাগের জমি।
পূর্বে- বি.এস ৩৬৭৬ দাগের জমি ও বি.এস- ৩৪৭৭ নং দাগের অবশিষ্ট জমি এবং ৩৪৩৫ নং দাগের জমি।
পশ্চিমে- এলজিইডি সড়ক। এই চকবন্দে সর্বমোট= ১.৮৭ একর জমি।

অনুরোধক্রমে-
কবির আহমদ গং
পিতা- মৃত বদিউল আলম
সাং- ইনানী, জালিয়াপালং,
উখিয়া, কক্সবাজার।
মোবাইল নং: ০১৮৩৬-২৩২০৯৩

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...