উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১২/২০২২ ৯:৪৭ এএম

কক্সবাজারের চকরিয়ায় প্রথম বেসরকারি হাসপাতাল জমজম হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) থেকে হাসপাতালটিতে রোগী সেবা বন্ধ করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

খোঁজ নিয়ে জানা গেছে, অতি সম্প্রতি জমজম হাসপাতাল থেকে হুমায়ুন নামের ভুয়া পরিচয় দেয়া এক কথিত চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালত আটক করে। তাকে কারাদন্ড ও অর্থদন্ডাদেশ দেয়া হয়।
ওই ঘটনার রেশ না কাটতেই চকরিয়া জমজম হাসপাতালটির কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশনা আসে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক সমূহ) ডাক্তার শেখ দাউদ আদনান স্বাক্ষরিত নির্দেশনা পত্রে বলা হয়, হাসপাতালটির ডাটা বেইজে অন্তর্ভুক্ত করা ডাক্তার হুমায়ন (নং-৮৪১৩৮) সঠিক কিনা বিএমডিসির ডাটা বেইজে যাচাই করা হয়। সেখানে ডাক্তার হুমায়নের স্থলে ডাক্তার মাইশা সাদের নাম দেখা যায়। তাই ভুল তথ্য দিয়ে হাসপাতাল নবায়ন করায় হাসপাতালটির কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির বলেন, স্থানীয় একটি সিন্ডিকেট ষড়যন্ত্রমুলক ভুল তথ্য দিয়ে হাসপাতালটি বন্ধের চক্রান্ত করে। যেহেতু স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি নির্দেশনা এসেছে তাই আমরা বৃহস্পতিবার থেকে হাসপাতালের কর্যক্রম বন্ধ রেখেছি। তবে আমরা আইনীভাবে এর মোকাবেলা করবো।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...