প্রকাশিত: ০৭/০৭/২০১৭ ১:১৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৯ পিএম

ঢাকা: রাজধানীর বনানীতে জন্মদিনের কথা বলে বাসায় ডেকে তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত বাহাউদ্দীন ইভান। মঙ্গলবার রাতে ধর্ষণের পর বৃহস্পতিবার নারায়ণগঞ্জে র‌্যাবের হাতে গ্রেফতার হয় ইভান। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেন তিনি। একথা জানিয়েছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ান-র‌্যাব।

শুক্রবার সকালে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নারায়ণগঞ্জে তার এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তার করা হয়। ইভানকে নারায়ণগঞ্জের র‌্যাব-১১ কার্যালয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

এর আগে, মঙ্গলবার রাতে পূর্ব পরিচয়ের সূত্র ধরে বনানীর ২ নম্বর সড়কে ন্যাম ফ্ল্যাটের বাসায় জন্মদিনের কথা বলে এক তরুণীকে ডেনে আনে ইভান। এরপর ঐ তরুণীকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণের পর গভীর রাতে বাসা থেকে বের করে দেওয়া হয়। ইভানের বিরুদ্ধে এসব অভিযোগ এনে বনানী থানায় মামলা দায়ের করেন ওই তরুণী।

ইভান শিল্পপতি বোরহান উদ্দিনের ছেলে। তিনি বিবাহিত। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

উল্লেখ্য, এর আগেও জন্মদিনের দাওয়াতে যোগ দিতে গিয়ে বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনের বিরুদ্ধে গত ৬ মে বনানী থানায় মামলা দায়ের করেন দুই তরুণী।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer