ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৫/২০২৪ ১০:১৩ এএম

কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর বহমান বদি বলেছেন, ‘উপজেলা যুবলীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সম্পর্ক রয়েছে। সরকারের দুর্নাম রটাতে বিএনপির নেতার সঙ্গে হাতে মিলিয়েছে যুবলীগের সভাপতি। আর রিজভীও উপজেলা যুবলীগ সভাপতির কথা শুনে পাগল হয়ে আমার নামে উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছেন। কিন্তু জনগণ বদিকে ভালোবাসে। তাই তাদের বক্তব্য বদিকে বিশ্বব্যাপী পরিচিতি দিচ্ছে, সেটা ভালো হোক মন্দ হোক।’

আজ সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি আব্দুর বহমান বদি বলেন, ‘ইয়াবার বিরুদ্ধে প্রতিবাদ করায় সব ইয়াবা কারবারি এক হয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নুরুল আলমের পক্ষে কাজ করছে। ইয়াবা কারবারিদের বিরুদ্ধে এই আমার যুদ্ধ। আমার সঙ্গে উপজেলাবাসীও ভোটের মাধ্যমে ইয়াবা কারবারিদের প্রতিরোধ করবে।’

উল্লেখ্য, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম এবারও চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি বদির পছন্দের প্রার্থী জাফর আলম। গত নির্বাচনেও জাফর আলমকে হারিয়ে নুরুল আলম চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। স্থানীয় রাজনীতিতে নুরুল আলম বদির বিরোধী হিসেবে পরিচিত।

গত বৃহস্পতিবার সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে থানায় জিডি করেছেন নুরুল আলম। যদিও বদি এ ঘটনা মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। বদি বলেন, ‘নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে মানুষকে বিভ্রান্ত করছে এবং আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে নুরুল আলম।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer