প্রকাশিত: ১২/০১/২০১৮ ৮:২৩ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:১০ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

রাজধানীর পূর্ব তেজকুনিপাড়ায় একটি ভবনে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। এতে জঙ্গিদের গুলিতে দুই র‌্যাব সদস্য আহত হয়েছে। অভিযানে ভেতরে একাধিক জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করছে র‌্যাব।

শুক্রবার (১২ জানুয়ারি) গভীর রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এমপি হোস্টেলের ঠিক পিছনেই ওই এলাকার ছাপড়া মসজিদ সংলগ্ন ১৩/১ রুবি ভিলা নামে একটি ৬তলা ভবনে এ অভিযান শুরু করে র‌্যাব।

ভোরে র‌্যাব সদর দফতরের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার মুফতি মাহমুদ খান ব্রেকিংনিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ভেতরে জঙ্গিদের অবস্থান কিংবা সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি ব্রেকিংনিউজকে বলেন, ‘র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ও গ্রেনেড ছুড়তে থাকে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। এখনও ভেতরের অবস্থা কিছু জানতে পারিনি। বাসাটা ঘেরাও রেখে আমরা অভিযান শুরু করেছি।’

এর পর সকাল সোয়া ৭টার দিকে তিনি বলেন, ‘৬ তলা ভবনের পঞ্চম তলায় জঙ্গিরা অবস্থান করছে। র‌্যাবের গুলিতে ভেতরে একাধিক জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভেতরের সার্বিক অবস্থা এখনও স্পষ্ট নয়।’

র‌্যাবের এই মুখপাত্র জানান, ‘ভবনটির অন্যান্য বাসিন্দাদের এই মুহূর্তে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। আমরা ভবনটির বাসিন্দাদের জীবন ঝুঁকিমুক্ত রাখতে চাই। ভেতরে মোট কতজন জঙ্গি অবস্থান করছে তা এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। আহত দুই র‌্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

অভিযান শেষ হলে এ ব্যাপারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের মিডিয়া উইং মুফতি মাহমুদ খান।

এ ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভোরে জঙ্গিবিরোধী অভিযান শুরু হলে হঠাৎ গুলি আর গ্রেনেডের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। অনেককে চিৎকার-চেঁচামেচি করতেও শোনা যায়।

র‌্যাব এ মুহূর্তে এলাকাটি সিলগালা করে রেখেছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...
Single Page Footer