প্রকাশিত: ২৮/০৮/২০১৬ ১০:৩৯ পিএম

পুলিশের অভিযানে নিহত জঙ্গিদের লাশ খালেদা জিয়াকে গ্রহণ করতে বললেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ।

রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

জঙ্গিদের লাশ স্বজনরা গ্রহণ করছে না উল্লেখ করে সোহাগ বলেন, ‘১৭ জন জঙ্গির লাশ পড়ে আছে ঢাকা মেডিকেল কলেজের হিমাগারে। স্বজনরা লাশ নিচ্ছে না। তারা বলছে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে। খালেদা জিয়া আপনাকে এ জঙ্গিদের লাশ নিতে হবে। কারণ আপনার আদর্শ আর জঙ্গিদের আদর্শ এক।’

তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের দোসররা এবং তাদের সন্তানেরা আমাদের নেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে আছেন। বাংলাদেশ এবং ছাত্রলীগের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে।’

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামিম, ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি এসএম জাকির হোসাইন।

শাখা সেক্রেটারি রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাহমুদুর রহমান জনি।

পাঠকের মতামত

 

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক: পররাষ্ট্রমন্ত্রী

টেকনাফ সীমান্ত সংলগ্ন মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হওয়ায় রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা দেখা ...