উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১১/২০২২ ৯:২২ এএম

সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে বনের ভিতরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১ হাজার ১২০ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মদের চালানগুলো জব্দ করা হয়। রবিবার (২০ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সিভয়েসক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন এলাকায় আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করি। সেখানে বনের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭১টি প্লাস্টিকের বস্তা দেখতে পাই। পরে বস্তাগুলো তল্লাশি করে ১ হাজার ১২০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এসময় জব্দ করা বস্তাগুলোর প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিদেশি মদগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...