প্রকাশিত: ১৮/০১/২০২২ ১০:৩৫ পিএম

আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় মাদক পাচারকারীদের সাথে কোস্ট গার্ডের গােলাগুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এসময় ১১ লক্ষ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গােলাসহ ২টি ম্যাগাজিন ও ১ বিদেশী অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিনগান জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা।
সন্ধ্যায় টেকনাফ কোস্টগার্ড বিজবসি স্টেশানে লেঃ কমান্ডার এম নাঈম উল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,মঙ্গলবার (১৮ জানুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিসিজি স্টেশন টেকনাফ তাঁরই নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কিছুক্ষণ পর একটি বােটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ বােটটিকে থামার জন্য সংকেত দেয়। বােটটি সংকেত পেয়ে না থেমে কোস্ট গার্ড এর বােটকে লক্ষ্য করে এলােপাথাড়ি গুলি ছােড়ে। কোস্ট গার্ড সদস্যগণও পাল্টা গুলি করলে বােট হতে ইয়াবা পাচারকারীদল সমুদ্রে লাফ দেয় এবং সাঁতরিয়ে মায়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যগণ ৰােটটি তল্লাশী করে ১১ লক্ষ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০ রাউন্ড গােলাসহ ২টি ম্যাগাজিন ও ১টি বিদেশী অত্যাধুনিক অটোমেটিক সাব মেশিন গান জব্দ করে।
তিনি আরো জানান,জব্দকৃত অস্ত্র, গােলা ও ম্যাগাজিন এবং ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

 

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...