প্রকাশিত: ১৭/০৮/২০১৬ ৯:২৪ পিএম

malaysia1471431071আন্তর্জাতিক ডেস্ক : কর্তৃপক্ষের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়, মালয়েশিয়ার একটি তেলবাহী জাহাজ ছিনতাই হয়েছে, যা ইন্দোনিয়ার জলসীমায় অবস্থান করছে। কিন্তু এখন উভয় দেশ নিশ্চিত করেছে, ছিনতাই হয়নি, ক্রুরাই জাহাজটি মালয়েশিয়া বন্দর থেকে ইন্দোনেশিয়ায় নিয়ে গেছেন।

এর আগে মালয়েশিয়া কর্তৃপক্ষ দাবি করে, ৯ লাখ লিটার ডিজেল বহনকারী ভিয়ের হারমোনি নামে জাহাজটি সোমবার ছিনতাই হয়। মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানায়, জাহাজটি এখন ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপের জলসীমায় আছে।

আলজাজিরা অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভিয়ের হারমোনি জাহাজটি সোমবার মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে ছেড়ে আসে। ক্রু এবং জাহাজ অপারেটরদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ক্রুরা জাহাজটি ইন্দোনেশিয়ায় নিয়ে যায়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মুখপাত্র এদি সুসিপ্তো জানিয়েছেন, ‘আন্তঃব্যবস্থাপনা সমস্যার’ কারণে এ বিভ্রান্তি তৈরি হয়েছে। আর মালয়েশিয়া জানিয়েছে, ‘অভ্যন্তরীণ দ্বন্দ্বে’ এ সমস্যা হয়েছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে আলজাজিরার সাংবাদিক স্টেপ ভেয়েসেন এর আগে জানিয়েছিলেন, জাহাজটি ছিনতাই হয়েছে, না কি অন্য কিছু, তা এখনো নিশ্চিত নয়। তিনি আরো জানান, জাহাজটি ক্রুরা ইন্দোনেশিয়ার জলসীমায় নিয়ে গিয়ে থাকতে পারে। শেষ পর্যন্ত তার ধারণাই সত্যি হলো।

স্টেপ ভেয়েসেন জানান, সাধারণত সাগরে জলদস্যু বা ডাকাতরা যেভাবে জাহাজে হামলা চালায় অথবা ছিনতাই করে, এটি তেমন ধরনের নয়। জলদস্যুরা জাহাজের গতিপথ রোধ করে ছুরি, তলোয়ার, কুড়ালজাতীয় অস্ত্র নিয়ে হানা দেয় এবং তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে বাকি সব তছনছ করে পালিয়ে যায়। এক্ষেত্রে তেমন কিছু হয়নি।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer