প্রকাশিত: ১৪/১২/২০২১ ১:৩৪ পিএম , আপডেট: ১৪/১২/২০২১ ১:৩৫ পিএম

কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্প এলাকা থেকে ৭০ হাজার ইয়াবাসহ সরোয়ার কামাল (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় বালুখালী পান বাজার পুলিশ ক্যাম্প চেকপোস্ট থেকে তাকে আটক করে উপপরিদর্শক ফজলুর আজীম।

আটক সরোয়ার কামাল বালুখালী ৯ নং ক্যাম্পের ব্লক আই/০২ এফডিএমএনের বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্দতিতে জানতে পারি আজ ভোরে একটি ইয়াবার চালান ক্যাম্পের ভেতরে ঢুকছে। পরে আমর্ড পুলিশের সদস্যরা সাদা পোশাকে অবস্থান করে। এক রোহিঙ্গা যুবককে সন্দেহজনক মনে হয়।

এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে প্রাথমিকভাবে তিনি মাদক সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন। পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি তার ব্যাগে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। এ ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...