ডেস্ক নিউজ
প্রকাশিত: ৩০/০৫/২০২৩ ৫:৫১ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহীন সুলতানা। ভবিষ্যতে ভালো ফলের পাশাপাশি সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে চান তিনি। শাহিন সুলতানার জন্ম মহেশখালীর ধলঘাটায়। জলোচ্ছ্বাসে শাহিনদের ঘরবাড়ি বিলীন হলে তাঁদের পুরো পরিবার কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লিতে চলে আসে। শহরের বড়বাজার এলাকার বাবা কামাল উদ্দিনের ছোট্ট একটি পানের দোকান আছে। সারা দিন খিলি পান বিক্রি করে যে আয় হয় তা দিয়ে কোনোরকমে সংসার চালান তিনি। পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ শাহিন সুলতানা ছোট বেলা থেকেই মেধাবী ছিল। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন তিনি। ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় কক্সবাজার সরকারি কলেজ থেকেও উত্তীর্ণ হন জিপিএ-৫ পেয়ে। এসএসসিতে অসাধারণ ফলাফলের পর উচ্চমাধ্যমিকের দুই বছর শাহিনের লেখাপড়ার আর্থিক খরচের দায়িত্ব নেয় ব্র্যাক ব্যাংক – প্রথম আলো ট্রাস্ট।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ পর্যন্ত আসতে আমাকে খুব পরিশ্রম করতে হয়েছে। বাবা–মা, শিক্ষকদের অক্লান্ত শ্রম আমকে এ পর্যন্ত আসতে সহযোগিতা করছে। প্রথম আলো ট্রাস্ট আমার পাশে ছিলো, এখন মেডিকেল কলেজে পড়তেও সহযোগিতা করছে। আমার চলার পথকে সহজ করছে ব্র্যাক ব্যাংক–প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষা বৃত্তি। চিকিৎসক হয়ে আমি সত্যিকার অর্থে মানুষের সেবা করতে চাই। সোর্স: প্রথম আলো

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...