প্রকাশিত: ১৩/০৭/২০১৭ ৩:১৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪৯ পিএম
উখিয়া নিউজ ডেস্ক::
বাজারের চাহিদা অনুযায়ী চাল সরবরাহ না করে মজুদ করে রাখার দায়ে ১৬ হাজার মিল মালিককে কালো তালিকাভুক্ত করেছে সরকার। এসব মিল মালিকদের থেকে আগামী তিন বছর চাল না কেনার সিদ্ধান্তও হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেন মন্ত্রী। চালের দাম বৃদ্ধিসহ বাজারের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে খাদ্য মন্ত্রী বলেন, বাজারে চালের দাম বৃদ্ধির জন্য কতিপয় অসাধু মিল মালিক দায়ী। এ ধরনের ১৬ হাজার মিল মালিককে চিহ্নিত করে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। আগামী তিন বছর তাদের কাছ থেকে চাল কিনবে না সরকার।
মন্ত্রী বলেন, চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে ভিয়েতনাম থেকে আড়াই লাখ মেট্রিক টন চাল আমদানির চুক্তি অনুযায়ী ২০ হাজার মেট্রিক টনের প্রথম চালান চট্টগ্রামে এসে পৌঁছেছে।
চলতি মাসের ২৪ তারিখ আরও এক লাখ ১০ হাজার মেট্রিক টন চাল এসে পৌঁছুবে বলে তিনি জানান।
এছাড়া আগস্টে সাড়ে চার লাখ মেট্রিক টন চাল আনা হবে বলে জানান মন্ত্রী।
খাদ্য মন্ত্রী জানান, আগামী আগস্টের মধ্যে সরকারের খাদ্য মজুদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আট থেকে ১০ লাখ মেট্রিক টন।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer