ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৪/১০/২০২৩ ৮:০২ পিএম

চারদিনের মাথায় আরও কমেছে তেজাবী স্বর্ণের দাম। আজ প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৬৬ টাকা কমিয়ে ৯৭ হাজার ৪৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। গত ৩০ সেপ্টেম্বর প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছে ৯৮ হাজার ২১০ টাকা ৪৮ পয়সা।

বুধবার (৪ অক্টোবর) বাজুসের স্ট্যান্ডিং কমিটির অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং কমিটি এই সিদ্ধান্ত নেয়। দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি ২২ ক্যারেট (হলমার্ককৃত) স্বর্ণের দাম ধরা হয়েছে ৯৭ হাজার ৪৪ টাকা। যা আগে ছিল ৯৮ হাজার ২১০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯২ হাজার ৬১২ টাকা। যা এতোদিন ছিল ৯৩ হাজার ৭৭৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ৭৯ হাজার ৪৩১। যা আগে ছিল ৮০ হাজার ৩৬৪ টাকা।

গত ২৪ আগস্ট স্বর্ণের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চে উঠে যায়। সে সময়ে সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ১ লাখ ১ হাজার ২৪৩ টাকা নির্ধারণ করে বাজুস

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...