প্রকাশিত: ৩০/১০/২০১৯ ১২:০৩ পিএম

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীনের সঙ্গে একটি অপ্রীতিকর ভিডিও ফাঁস হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়। এবার সেটা নিয়ে কথা বলেছেন সেই নারী কর্মকর্তা। তিনি বলেন, ‘চাকরি হারানোর ভয়ে জয়নাল স্যারের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছি। তিনি আমার ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কাজ করেছেন। চাকরি হারানোর ভয়ে চুপ ছিলাম।’ গত ৮ অক্টোবর ঘটনাটি অফিসের সিসি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে জয়নাল আবেদীন ছুটিতে আছেন।

বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা বেগম বলেন, ‘আমি সিসিটিভির ফুটেজ দেখেছি। তার অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি ব্যবস্থা নেবেন।’ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে নারায়ণগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা কাজী হাবিবুর রহমান বলেন, ‘জয়নালকে অন্যত্র বদলি করা হয়েছে।’ বন্দর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, ‘এ ধরনের অপরাধ মেনে নেওয়া যায় না। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকারকে অবহিত করেছি।’ উপজেলার একাধিক কর্মকর্তা জানান, ‘জামালপুরের ডিসি যদি তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে পারেন, তবে বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কেন পাবেন না। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।’

পাঠকের মতামত

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন জাহেদুল ইসলাম বাবু   ...

কক্সবাজার- টেকনাফ সড়কে ডাম্পারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কক্সবাজারের টেকনাফ সড়কের ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, শেল্টার ক্ষতিগ্রস্ত

কক্সবাজারের উখিয়ার শরনার্থী রোহিঙ্গা ক্যাম্প-১৫-এর জি/০২ ব্লকে রান্নার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে একটি ...
Single Page Footer