প্রকাশিত: ২৯/০১/২০২২ ৯:৫০ এএম

প্রতিনিধি (উখিয়া) কক্সবাজার:
কক্সবাজারের উখিয়া উপজেলার তরুণ কবি সিরাজুল কবির বুলবুলের প্রথম কাব্যগ্রন্থ “চাঁদের উঠোনে প্রেমের শিশির” এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার সাহিত্য, সংস্কৃতি ও নাট্য বিষয়ক সংগঠন উখিয়া সাহিত্য কুঠির প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও লোক গবেষক মাষ্টার শাহ আলমের সভাপতিত্বে দেশের বিভিন্নপ্রান্ত থেকে আগত স্বনামধন্য সাহিত্যক, প্রাবন্ধিকসহ কবিরা অংশ নেন।

অনুষ্ঠানের অতিথি টেকনাফ কলেজের অধ্যাপক কবি সিরাজুল হক সিরাজ বলেন, ” কাব্যগ্রন্থটির কবিতাগুলো অসাধারণ, আশা করছি কবিতাগুলো পাঠকমহলে জনপ্রিয়তা লাভ করবে।”

বাংলাদেশ, বাস্তুচ্যুত রোহিঙ্গা, মেজর সিনহা, আববার সহ প্রেম-জীবন কেন্দ্রিক বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়বস্তু নিয়ে লেখা কবিতা স্থান পেয়েছে কাব্যগ্রন্থটিতে।

কবি সিরাজুল কবির বুলবুল জানান, ” আমার এই কাব্যগ্রন্থে ৭৩ টি কবিতা আছে, জাতীয় সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান কাব্যকথা বইটি প্রকাশ করেছে। আশা করছি পাঠকদের গ্রন্থটি ভালো লাগবে”।

অনুষ্ঠানে কবি ও অধ্যাপক জি এম সামদানী, অধ্যাপক ও অনুবাদক উজ্জ্বল দেব,কবি হাসান কামরুল, কবি নিলয় রফিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer