উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/১০/২০২৩ ১০:৫৫ এএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল কামালের বিরুদ্ধে শিল্পপ্রতিষ্ঠানে চাঁদা চেয়ে চিঠি দেওয়ার অভিযোগ ওঠেছে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) রাত সোয়া ১১টায় হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান এ তথ্য জানান।

কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সামছুল হক এবং অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ও বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম কমিটির সদস্য।

সূত্র জানায়, পুলিশিং ডে ও দুর্গাপূজা উদযাপন কমিটির অতিথিদের আপ্যায়ন করতে সাড়ে তিন লাখ টাকার মালামাল চেয়ে হবিগঞ্জের একটি শিল্পপ্রতিষ্ঠানকে চিঠি দেন ওসি কামাল। চিঠিতে অতিথিদের আপ্যায়ন করতে ৩০০ প্লেট কাচ্চি বিরিয়ানি, ৩০ কেজি জিলাপি, ৩০ কেজি মিষ্টি, ৩০০ প্যাকেট দই ও ৫০০ বোতল পানি চাওয়া হয়। এছাড়া আরও দুটি শিল্পপ্রতিষ্ঠানে তিনি একইভাবে চিঠি দিয়েছেন।

তদন্ত কমিটির সদস্য খলিলুর রহমান বলেন, তদন্ত কমিটির হাতে তিন দিন সময় রয়েছে। এ সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে। সোর্স: দেশটিভি

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...