ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৩/২০২৫ ৯:৩০ পিএম

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ১৪৪৬ হিজরি সনের রমজান মাস ২৯ দিনে শেষ হচ্ছে। আর আগামীকাল রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী।

সৌদিতে চাঁদ দেখার তথ্য ইনসাইট দ্যা হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে।

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়।

এদিকে, বাংলাদেশে আগামীকাল রবিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এই সভা অনুষ্ঠিত হবে।

এতে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন উপস্থিত থাকবেন। বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে, তা এ সভা থেকেই জানানো হবে।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer