প্রকাশিত: ০৯/০৭/২০১৯ ৮:১২ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইতিহাসে প্রথমবারের মতো প্রক্টররিয়াল বডিতে মহিলা সদস্য নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয়ে মহিলা হিসেবে প্রথম সহকারী প্রক্টর হিসেবে যোগদান করেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম লিজা। বিষয়টি নিশ্চিত করেছেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ।

এছাড়া লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াকুবও সহকারী প্রক্টর হিসেবে যোগধান করেছেন বলে জানান তিনি।

এদিকে প্রথমবারের মতো প্রক্টরিয়াল বডিতে মহিলা সদস্য নেয়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সামাজিক মাধ্যমে স্বাগত জানাচ্ছেন ক্যাম্পাসের বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা।

প্রীতিলতা হলের আবাসিক শিক্ষার্থী সানজিদা স্বপ্নীল বলেন, আমাদের জন্য আজকে দিনে সবচেয়ে ভালো সংবাদ প্রথমবারের মতো প্রক্টররিয়াল বডিতে নারী সদস্য যোগ হওয়া। কারণ মেয়েদের কিছু অভ্যন্তরীণ বিষয় থাকে যেগুলো মহিলা সদস্য ছাড়া সঠিকভাবে সমাধান করা সম্ভব হয়ে উঠে না।

পাঠকের মতামত

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...